ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:১৮ এএম, ০৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

জামায়াতের কর্মকাণ্ড নিয়ে মাদানীর সমালোচনা, পশ্চিমা সমর্থনের চেষ্টা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ০৩:১৮ এএম, ০৩ অক্টোবর ২০২৬

ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।

নিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামীর বর্তমান কার্যক্রম ও পশ্চিমা সমর্থন পাওয়ার চেষ্টা নিয়ে সমালোচনা করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতিতে ‘মমতাজ’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে।’

শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে মাদানী জামায়াতের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলোর সমর্থন পাওয়ার আশায় জামায়াত এদেশের ইসলামপন্থীদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কিছু কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে।

জামায়াতের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, দলটি নিজেদের আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে বেশি ‘সেক্যুলার’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী বাস্কেটবল আয়োজন এবং দলটির একজন নারী সংসদ সদস্যের পুরস্কার বিতরণসহ বিভিন্ন বিষয়কে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

মাদানী তার স্ট্যাটাসে জামায়াত-শিবিরের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, কঠিন সময়ে সংগঠনটির পক্ষ থেকে তিনি সহযোগিতা পেয়েছেন এবং এ কারণে তাদের প্রতি তার সহানুভূতি রয়েছে। তবে দলটির রাজনৈতিক অবস্থানের সমালোচনা তিনি প্রয়োজন অনুযায়ী করবেন বলেও জানান।

জামায়াতের বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দলটির নেতাকর্মীদের প্রতি নিজেদের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে দলটিকে আরও নিচে নামিয়ে না দেওয়ার অনুরোধ করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে মাদানী বলেন, তাকে থামানো না হলে তিনি একাই জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করবেন। তবে তার বক্তব্যের এসব অংশ তার ব্যক্তিগত রাজনৈতিক সমালোচনা ও মতামত হিসেবে এসেছে।

এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত মাদানীর ওই ফেসবুক পোস্টে প্রায় সাড়ে ১৩ হাজার রিঅ্যাকশন পড়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com