ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪৫ এএম, ০৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ

প্রকাশিত : ১২:৪৫ এএম, ০৩ অক্টোবর ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

নিউজ ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন। সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলে বিমান থেকে নামার পর লাগেজ হাতে পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান।

যাত্রীরা মন্ত্রীকে জানান, তারা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ হাতে পাওয়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন তারা।

এ সময় যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com