যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক মাওলানা মো. মাসুদ।
ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাওলানা মো. মাসুদ (২৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, ওই ছাত্র সদরপুর উপজেলার চর রামনগর এলাকার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদরাসার নাজেরা শাখার আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পর সে তার মায়ের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। এ সময় মাদরাসার ক্বারি মাওলানা মো. মাসুদের বিরুদ্ধে অভিযোগ তোলে সে।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ওই ছাত্রকে নিজের কক্ষে নিয়ে যেতেন। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাতে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বজনরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চান। এ সময় স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে আটক করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে ঘটনাস্থল সদরপুর থানার আওতাধীন হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন সাহ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com