ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৫২ এএম, ০৫ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইবার ইউনিট

প্রকাশিত : ০৫:৫২ এএম, ০৫ অক্টোবর ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক :

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই হুমকির ই-মেইল পৌঁছায়।

ই-মেইল বার্তায় আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়। বার্তাটি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়।

এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকির ই-মেইলটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার ইউনিট।

ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানান, হুমকির ঘটনায় জিডি হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এসব হুমকির কোনো ভিত্তি পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে হুমকির ই-মেইল পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়ে সহযোগিতা চেয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com