ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:২৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৪:২৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। যথাসময়েই সফর হবে। সফরের সময়সূচি নির্ধারণে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

তিনি বলেন, সফরটি নিয়ে বাংলাদেশ ও ভারত—দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে। সবকিছু ইতিবাচক হওয়ায় তিনি সফরটি নিয়ে আশাবাদী।

এদিকে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন—ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে সরাসরি সমর্থন জানাননি দীনেশ ত্রিবেদী।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com