ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা

প্রকাশিত : ০১:৩৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান।

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও সমপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। শিশুদের শিক্ষা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলো এতে গুরুত্ব পায়।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ জোটের লক্ষ্য হলো শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে শিশুদের বিকাশে সহায়তা করা এবং তাদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা। ২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে জোটে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৫৭-তে উন্নীত হওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে প্রযুক্তি খাতের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারত্বের কথাও ঘোষণা করা হয়।

এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে বিশ্বের ৪০টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী বা সমপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

ওয়াশিংটনের ওই সম্মেলনে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন জুবাইদা রহমান। সম্মেলনের সমাপনী পর্বে হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎও হয়।

মার্চের পর সেপ্টেম্বরের নিউইয়র্কের আয়োজনেও জুবাইদা রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুদের শিক্ষা, কল্যাণ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com