ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৫:২৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫:২৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ। সফরটি চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সফরকে সামনে রেখে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। সফর হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।

বৈঠকে সীমান্তসংক্রান্ত বিষয়, অবৈধ অভিবাসন, বাণিজ্য এবং গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। গঙ্গার পানি বণ্টন চুক্তিটির মেয়াদও সামনে শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে জানিয়েছিলেন, ঢাকা ভারতের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, সফরের সময় নির্ধারণ দুই দেশের আলোচনার মাধ্যমে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সময়ে করা হবে।

এর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমান অংশ নেননি। তবে বাংলাদেশ জানিয়েছিল, উপযুক্ত পরিবেশ তৈরি হলে ভারতের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা খোলা রয়েছে।

এদিকে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আসছে। ভারত জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশের অনুরোধ বিদ্যমান আইন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com