ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:১৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কমলগঞ্জে সিঁড়ির নিচে পাঁচ বিষধর কোবরা সাপের বাচ্চা উদ্ধার

প্রকাশিত : ১০:১৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে উদ্ধার পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা বা গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানি বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাপানপ্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। বিষধর সাপের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

পরে সিঁড়ির নিচে তল্লাশি চালিয়ে তারা সাপগুলোর অবস্থান শনাক্ত করেন। এগুলো মনোক্লেড কোবরা প্রজাতির বিষধর সাপ বলে নিশ্চিত হওয়ার পর সতর্কতার সঙ্গে পাঁচটি বাচ্চা উদ্ধার করা হয়।

উদ্ধার করা সাপগুলো পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বসতঘরের সিঁড়ির নিচে একসঙ্গে পাঁচটি বিষধর সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com