চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও আপস নিয়ে হাইকোর্টের রায়
চেক ডিজঅনারের মামলায় চেকে উল্লেখিত অর্থ পুরোপুরি পরিশোধ করা হলে এবং বাদী-বিবাদীর মধ্যে সমঝোতা হয়ে গেলে অভিযুক্তকে কারাগারে পাঠানো বা কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা একটি মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেন আদালত।
বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর ‘মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র ও অন্যান্য’ মামলায় এ রায় দেন।
রায়ে আদালত বলেন, চেক ডিজঅনারের মামলার মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া বা কারাগারে পাঠানো নয়; বরং পাওনা অর্থ আদায় নিশ্চিত করাই এ ধরনের মামলার প্রধান লক্ষ্য।
মামলাটিতে চেকের অর্থ ও সংশ্লিষ্ট ব্যাংকের পাওনা সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসাও হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট মামলায় দণ্ডিত ব্যক্তির এক বছরের কারাদণ্ড বাতিল করে দেন।
আদালত একই সঙ্গে আপিলের আগে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হাইকোর্টের এ রায়ের ফলে চেক ডিজঅনার মামলায় পাওনা অর্থ পরিশোধ এবং পক্ষগুলোর মধ্যে সমঝোতা হলে সাজা বহাল রাখার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এসেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com