ঢাকা, ৩০ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:২৬ এএম, ২৯ জুন ২০২৬
Digital Solutions Ltd

প্রেমের টানাপোড়েনে কুমিল্লায় যুবক নিহত, কিশোরীসহ আটক ২

প্রকাশিত : ০৫:২৬ এএম, ২৯ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরী এবং নিহতের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সিয়ামের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, সম্পর্ক চলাকালে তারা ঢাকায় একাধিকবার একসঙ্গে অবস্থান করেন। সম্প্রতি ওই কিশোরীর গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ রয়েছে। পরে বিয়ের বিষয়টি নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, সিয়াম কিশোরীকে ২০ হাজার টাকা নিয়ে তার বাড়িতে আসতে বলেছিলেন। টাকা সংগ্রহ করতে না পারলেও রোববার রাতে কিশোরী চৌদ্দগ্রামের লক্ষ্মীপুরে সিয়ামের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সিয়াম, তার বন্ধু আরিয়ান এবং ওই কিশোরী রাত কাটান।

ভোরের দিকে কিশোরীকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে কিশোরী ও সিয়ামের বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান জানান, অভিযুক্ত কিশোরীকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের সব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com