ঢাকা, ২৫ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫০ এএম, ২৫ জুন ২০২৬
Digital Solutions Ltd

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে প্রথমবারের মতো সমঝোতা স্মারক সই করল বিএনপি

প্রকাশিত : ১২:৫০ এএম, ২৫ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) দ্বিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। দুই দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএনপির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সিপিসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুই রাজনৈতিক দলের মধ্যে এই সমঝোতা স্মারককে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এর মাধ্যমে বিএনপি ও সিপিসির মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুসংহত হওয়ার সুযোগ তৈরি হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com