ঢাকা, ১০ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:০৬ এএম, ০৯ জুন ২০২৬
Digital Solutions Ltd

বিশ্বকাপের সব ম্যাচ বিটিভিতে, ৬৩ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব ক্রয়

প্রকাশিত : ০৬:০৬ এএম, ০৯ জুন ২০২৬

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সরকার। এ জন্য আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছ থেকে ভ্যাট ও করসহ মোট ৬৩ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব অধিগ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, সাধারণ দর্শকদের স্বার্থ বিবেচনায় রেখে বিটিভির মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং মোবাইল অপারেটরদের ডিজিটাল সেবার মাধ্যমেও খেলা দেখার সুযোগ থাকবে।

প্রতিমন্ত্রী জানান, অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব সংগ্রহে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। ২০২২ সালের বিশ্বকাপের ক্ষেত্রে প্রায় ১০০ কোটি টাকার চুক্তি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সরকার ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এড়িয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করেছে।

তার ভাষ্য অনুযায়ী, প্রথমদিকে সম্প্রচার স্বত্বের জন্য প্রায় ২০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। পরবর্তীতে সরাসরি আলোচনার মাধ্যমে ৪৭ কোটি টাকায় স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়। ভ্যাট ও অন্যান্য কর যুক্ত হলে মোট ব্যয় দাঁড়ায় ৬৩ কোটি টাকা।

তিনি আরও বলেন, জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে, যাতে দেশের ফুটবলপ্রেমীরা সহজেই বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারেন।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com