ঢাকা, ২৪ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:০৯ এএম, ০৬ জুন ২০২৬
Digital Solutions Ltd

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা, পরিবেশ সুরক্ষায় জোর প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩:০৯ এএম, ০৬ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বিষয়ক বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক পরিকল্পনা, বাস্তবায়ন কৌশল এবং জনগণের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রহণ করা কর্মসূচিগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনাও পর্যালোচনা করা হয়।

আলোচনায় দেশের বিভিন্ন অঞ্চলজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন উপস্থিতরা।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা ও দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com