ঢাকা, ২৪ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:০০ এএম, ০৬ জুন ২০২৬
Digital Solutions Ltd

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে বড় প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান

প্রকাশিত : ০২:০০ এএম, ০৬ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বিদ্যুতের মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, কেউ যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শনিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির সময় নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ভর্তুকির চাপ কমাতে সরকারের কোনো না কোনো পর্যায়ে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাজারে বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দাম আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে এবং মূল্যস্ফীতির প্রবণতাও ধীরে ধীরে কমতে শুরু করেছে।

তিনি বলেন, সরকারকে শুধু ভর্তুকি খাতে ব্যয় করলেই হবে না, একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পেও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হয়। কৃষক ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি পরিচালনায়ও সরকারের অর্থ প্রয়োজন হয়।

উপদেষ্টা আরও বলেন, মূল্য সমন্বয়ের ফলে যেসব জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে, তাদের সুরক্ষায় সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব কম রাখতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রাখা হয়েছে।

তিনি জানান, আসন্ন বাজেটে আরও বেশি সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি টিসিবিসহ সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচিও অব্যাহত থাকবে।

জাহেদ উর রহমান বলেন, এসব উদ্যোগের কারণে বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রভাব সাধারণ মানুষের ওপর সীমিত থাকবে বলে সরকার আশা করছে। তবে বাজারে কেউ যদি সুযোগ নিয়ে অন্যায্যভাবে পণ্যের দাম বাড়ায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নজরদারি করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com