ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৫:৪৭ এএম, ০৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে যাচ্ছে রাশিয়া, দাবি ফিন্যান্সিয়াল টাইমসের

প্রকাশিত : ০৫:৪৭ এএম, ০৫ নভেম্বর ২০২৬

ইরানকে ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহে রাশিয়ার সম্মতির দাবি

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানকে হেলিকপ্টার থেকে পরিচালনাযোগ্য ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে এসব লঞ্চার ব্যবহার করা হয়। এফটির হাতে আসা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের ২০২৪ ও ২০২৫ সালের উৎপাদনসংক্রান্ত নথিতে ১০টি ‘এপিইউ-এল’ লঞ্চার রপ্তানির আদেশের উল্লেখ রয়েছে। সেখানে ক্রেতার পরিচয় দেওয়া হয়েছে ‘কে-১০’ সাংকেতিক নামে। এ নামটি ইরানকে বোঝাতে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্যবহার করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে লঞ্চারগুলো ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

লঞ্চারগুলো রাশিয়ার এমআই-২৮ আক্রমণকারী হেলিকপ্টারে সংযুক্ত করা যায়। প্রতিটি লঞ্চারে দুটি করে ‘এলএমইউআর’ নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব। উড্ডয়নকালেও এসব ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তন করে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে।

এফটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মস্কো। ‘সি৪৩০এল’ নামের একটি গোপন প্রকল্পের আওতায় রুশ প্রকৌশলীরা ইরানের ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন ও জ্বালানিব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন। এই প্রযুক্তি ভবিষ্যতে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের জন্য হুমকি তৈরি করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতেও সহায়তার উদ্যোগ নিয়েছে রাশিয়া।

বিশ্লেষকদের মতে, দুই দেশের সামরিক সহযোগিতা ক্রমেই গভীর হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চায় ক্রেমলিন। ফলে রাশিয়ার সহায়তায় ইরানের সামরিক সক্ষমতা বাড়লেও তা যুদ্ধের গতিপথ আমূল বদলে দেবে—এমন সম্ভাবনা সীমিত।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com