মসজিদ রক্ষায় এক পায়ে দাঁড়িয়ে প্রতিরোধ, সৌদিতে ওমরাহর সুযোগ রহেমুল্লাহর
নেপালের রওতাহাট জেলার একটি মসজিদে হামলার চেষ্টা ঠেকাতে ক্রাচ ও লাঠি হাতে এক পায়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন রহেমুল্লাহ। গত জানুয়ারির শেষ দিকে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে প্রশংসিত হন তিনি।
ভিডিওটি নজরে আসে সৌদি আরবের কয়েকজন সমাজকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীর। পরে তারা রহেমুল্লাহকে খুঁজে বের করেন এবং তাকে ওমরাহ পালনের সুযোগ করে দেন।
গত ৫ আগস্ট বাবা-মাকে সঙ্গে নিয়ে সৌদি আরবে পৌঁছান রহেমুল্লাহ। সেখানে মক্কা ও মদিনায় তাকে দেওয়া হয় বিশেষ অভ্যর্থনা ও উপহার।
তবে ওমরাহ পালনের সুযোগের পাশাপাশি রহেমুল্লাহর জীবনে আরও একটি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তার হারানো পায়ের জন্য কৃত্রিম অঙ্গ দেওয়ার দায়িত্ব নিয়েছে বাদার অ্যাসোসিয়েশন।
ভারতের কেরালার মুসলিম কনটেন্ট নির্মাতা মোহাম্মদ রাফি সফরকালে রহেমুল্লাহ ও তার পরিবারের সঙ্গে ছিলেন। তিনি জানান, সৌদি ভাইদের সহযোগিতায় রহেমুল্লাহ ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। মক্কা ও মদিনায় পাওয়া আতিথেয়তায় রহেমুল্লাহ ও তার পরিবার অত্যন্ত আনন্দিত।
সূত্র: আরব নিউজ
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com