ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:৫২ এএম, ১৪ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

কলকাতায় নেতাজির মূর্তি ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ

প্রকাশিত : ০৪:৫২ এএম, ১৪ আগস্ট ২০২৬

কলকাতার নিউ আলিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় একটি তিন রাস্তার মোড়ের কাছে মূর্তিটির ডান হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে মূর্তিটি কখন বা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মূর্তিটি ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় ও পরিস্থিতি জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ পরীক্ষা করা হতে পারে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিজেপির অভিযোগ

ঘটনাস্থলে যাওয়া স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, বুধবার রাতে মূর্তিটি ভাঙচুর করা হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজিকে অসম্মান না করার বিষয়ে প্রশাসনের সতর্কবার্তার পরপরই মূর্তি ভাঙচুরের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

তিনি দ্রুত তদন্ত করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।

নেতাজি নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক

এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্টের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নেতাজিকে নিয়ে বিজেপির সংসদ সদস্য নাগেন্দ্রনাথ রায়ের বিতর্কিত মন্তব্যের পর বিষয়টি আরও আলোচনায় আসে। অনন্ত মহারাজ নামে পরিচিত এই বিজেপি নেতা নেতাজিকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর নেতৃত্ব এবং আজাদ হিন্দ ফৌজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে বিতর্কিত মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গ সরকার নাগেন্দ্রনাথ রায়কে দেওয়া ‘বঙ্গ বিভূষণ’ পুরস্কার প্রত্যাহার করেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com