ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৩১ এএম, ১৪ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে এলো ৭ হাজার টন ডিজেল

প্রকাশিত : ০৫:৩১ এএম, ১৪ আগস্ট ২০২৬

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে এলো ৭ হাজার টন ডিজেল

নিউজ ডেস্ক :

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে এলো ৭ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় ৭ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ সরবরাহ শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার মধ্যে সম্পন্ন হয়।

এবারের চালানে মোট ৭ হাজার টন বা প্রায় ৮২ লাখ ৩৫ হাজার ২৯০ লিটার ডিজেল এসেছে। প্রতি টন ডিজেলের পরিমাণ ১ হাজার ১৭৬ দশমিক ৪৭ লিটার হিসেবে হিসাব করা হয়েছে।

ভারত থেকে আসা ডিজেল প্রতিটি চালানে প্রায় সমহারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন বিপণনকারী প্রতিষ্ঠান—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পঞ্চগড়ের তেঁতুলিয়া, সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পাইপলাইনটি পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত।

মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপন করা এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে বাংলাদেশে ডিজেল পরিবহন করা হচ্ছে। এতে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ আরও দ্রুত ও সহজ হওয়ার পাশাপাশি সড়ক ও রেলপথে জ্বালানি পরিবহনের ওপর নির্ভরতাও কমছে।

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com