ঢাকা, ২৭ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৪০ এএম, ২৭ জুন ২০২৬
Digital Solutions Ltd

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে কর বসানোর প্রস্তাব বিএনপি এমপির

প্রকাশিত : ০৫:৪০ এএম, ২৭ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অতিথি সমাগম নিয়ন্ত্রণে কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা মো. শাহাদাত হোসেন। তার মতে, সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় ও খাবারের অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ, কোরিওগ্রাফি ও অন্যান্য আয়োজনের জন্য বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। এসব অনুষ্ঠানে পরিবেশিত খাবারেরও উল্লেখযোগ্য অংশ অপচয় হয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ-সংক্রান্ত একটি আইন ছিল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি প্রস্তাব দেন, কোনো বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা ১০০ জন অতিক্রম করলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা যেতে পারে।

বিএনপির এই সংসদ সদস্যের দাবি, সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় নিয়ন্ত্রণ করা সম্ভব হলে খাদ্যপণ্যের ওপর চাপ কমবে এবং এর ইতিবাচক প্রভাব বাজারদরে পড়তে পারে। তার ভাষ্য, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমে আসার সম্ভাবনা রয়েছে।

তবে তিনি এ বক্তব্য নিজের প্রস্তাব ও মতামতের ভিত্তিতেই উপস্থাপন করেছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com