সংগ্রহীত
টুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–র ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমার সঙ্গে যে জুলুম করেছে, তার সঙ্গেও ইনসাফ করতে চাই।”
বুধবার (২৭ মে) সকালে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেড়শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এসময় এমপি মাসুদ বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই তাদের মূল উদ্দেশ্য।
তিনি বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রী যে অনুদান দিয়েছেন, তা দেশের সব এমপিকেই দেওয়া হয়েছে। কিন্তু অনেক জায়গায় সেই অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। আমরা চেষ্টা করছি দল-মত-ধর্ম নির্বিশেষে প্রকৃত অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে দিতে।”
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন,
“অনেকে হয়তো দাঁড়িপাল্লায় ভোট দেননি, তারপরও আমরা তাদের এখানে এনেছি। কারণ আমার সঙ্গে যে জুলুম করেছে, তার সঙ্গেও আমি ইনসাফ করতে চাই।”
তিনি অতীতের জনপ্রতিনিধিদের সমালোচনা করে বলেন, অনেকেই জনগণের ভাগ্য পরিবর্তনের বদলে নিজেদের ভাগ্য গড়েছেন। তবে বর্তমান নেতৃত্ব জনগণের পাশে থেকে কাজ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি মাসুদ বলেন, স্থানীয় পর্যায়ে কোনো অনিয়ম বা প্রকল্পে দুর্নীতি হলে প্রশাসনকে জানাতে হবে এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“আপনাদের গালির জবাব আমরা গালি দিয়ে দেবো না। অপমানের জবাব অপমান দিয়ে দেবো না। আমরা ভালো কাজের মাধ্যমেই সব কিছুর জবাব দিতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, সমাজসেবক সিদ্দিকুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com