ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারে সম্মতি না নেওয়ার অভিযোগে মেটাকে জরিমানা করেছে ইতালি
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের আগে যথাযথ সম্মতি না নেওয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় এ জরিমানার পরিমাণ প্রায় ১১ হাজার ৫০ কোটি টাকা।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের দাবি, ফেসবুকের ‘গ্যালারি থেকে পরামর্শ’ নামের একটি সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকত। এর ফলে ব্যবহারকারীরা বিষয়টি স্পষ্টভাবে না জেনেই নিজেদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ দিচ্ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছেন। তাঁদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে মেটাকে ৬০ দিনের মধ্যে সুবিধাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে প্রত্যেক ব্যবহারকারীর কাছ থেকে আলাদা ও স্পষ্ট সম্মতি নিতে বলা হয়েছে।
তদন্তে যথাযথ সহযোগিতা না করার বিষয়টিও জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইতালির কর্তৃপক্ষ।
সূত্র: Reuters
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com