ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৪:০১ এএম, ০৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মক্কার কাবা শরিফের সামনে ছবি দিয়ে বিয়ের ইঙ্গিত নাজনীন নীহার

প্রকাশিত : ০৪:০১ এএম, ০৮ নভেম্বর ২০২৬

মক্কার কাবা শরিফের সামনে জীবনসঙ্গীর সঙ্গে নাজনীন নাহার নীহা

ডিজিটাল রিপোর্ট :

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে জীবনসঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটিতে কাবা শরিফের সামনে এক ব্যক্তির সঙ্গে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুজনেরই মুখ ছিল কাবার দিকে। অন্য ছবিতে দেখা যায়, তাঁরা পরস্পরের হাত ধরে আছেন।

ছবির ক্যাপশনে নীহা লেখেন, এত দিন যে অধ্যায়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আল্লাহ তাঁদের সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দিয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ক্যাপশনের শেষেও তাঁদের বন্ধন আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকার প্রার্থনা করেন অভিনেত্রী। তাঁর এই বার্তা থেকে বিয়ের ইঙ্গিত পাওয়া গেলেও বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি তিনি। এ বিষয়ে জানতে নীহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তাঁর সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন নীহা। তবে সেটি প্রেম, বাগদান নাকি বিয়ে—তা স্পষ্ট করেননি। এবারও জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।

এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ বিষয়ে অভিনেত্রী কখনো প্রকাশ্যে কিছু জানাননি।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com