পরীমনির আচরণ নিয়ে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান
আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির বিতর্কিত আচরণ নিয়ে সমালোচনা করেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, পরীমনির এমন আচরণ পুরো শিল্পীসমাজের জন্য কলঙ্ক।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে তাঁকে গালমন্দ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আলোচনায় আসে।
এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করলেও এমন আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি ও সুনাম পান। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যা পুরো শিল্পীসমাজের ওপর প্রভাব ফেলে।
পরীমনির আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, হাজারো মানুষের সামনে খারাপ ভাষা ব্যবহার করা একজন শিল্পীর জন্য ঠিক নয়। কারও প্রতি ক্ষোভ থাকলে তাঁকে আলাদা করে ডেকে বিষয়টি জানানো যেতে পারে। তিনি বলেন, তাঁর বক্তব্য শুধু পরীমনিকে ঘিরে নয়, সব শিল্পীর ক্ষেত্রেই প্রযোজ্য।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com