ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৮:২৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি আর নেই

প্রকাশিত : ০৮:২৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি।

আন্তর্জাতিক ডেস্ক :

মসজিদুল হারামের প্রধান মুয়াজ্জিনদের একজন শেখ ইব্রাহিম আল-মাদানি মারা গেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শেখ ইব্রাহিম আল-মাদানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মসজিদুল হারামে তার দেওয়া আজান ও তাকবিরের বিভিন্ন অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফজরের আজান ও তাকবির পাঠের জন্য তিনি পরিচিত ছিলেন।

শেখ ইব্রাহিম আল-মাদানি মসজিদুল হারামের ২৪ জন প্রধান মুয়াজ্জিনের একজন ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিনরা পালাক্রমে পালন করেন। এর পাশাপাশি ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বও তাদের ওপর থাকে।

মসজিদুল হারামে মুয়াজ্জিনদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নির্ধারিত স্থান থেকে ইমামের তাকবির পুনরাবৃত্তি করে তা মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়া। শেখ ইব্রাহিম আল-মাদানিও এই দায়িত্ব পালন করতেন।

তার মৃত্যুর খবর প্রকাশের পর মসজিদুল হারামে দেওয়া তার আজান ও তাকবিরের পুরোনো রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে। তাকে স্মরণ করে বিভিন্ন পোস্ট ও হ্যাশট্যাগও দেখা যায়।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com