ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:২৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১:২৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক :

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নাব্যতা রক্ষা ও বৃত্তাকার নৌপথ উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো পরিবেশ রেখে যেতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও সবাইকে নদী ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যাসহ ঢাকার আশপাশের নদী এবং সংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বর্জ্য অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ ও নদীর নাব্যতা নিশ্চিত এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়েও পর্যালোচনা করা হয়।

এ সময় এ পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও মুখ্য সচিব, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com