১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া ১৪ লাখের বেশি কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারাদেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া কৃষকদের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এ বাবদ ব্যাংকগুলোর প্রাপ্য ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার পরিশোধ করেছে।
তিনি জানান, দেশের সব উপজেলার কৃষক এ ঋণ মওকুফ কর্মসূচির আওতায় সুবিধা পেয়েছেন।
এদিকে চুয়াডাঙ্গা জেলার করদাতাদের বিষয়ে সংসদে দেওয়া অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলায় টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে রিটার্ন জমা দিয়েছেন ২১ হাজার ৫৬৭ জন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com