ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:০৫ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আ.লীগ নেতার প্রাডোতে লংমার্চে পাটোয়ারী, দাবি রাশেদ খাঁনের

প্রকাশিত : ০১:০৫ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নাসির পাটোয়ারীর লংমার্চে ব্যবহৃত প্রাডো গাড়ি নিয়ে রাশেদ খানের অভিযোগ

নিউজ ডেস্ক :

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগের এক নেতার প্রাডো গাড়ি ব্যবহার করে ১১ দলের লংমার্চে গেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগের সম্পদ দখল নিয়ে পাটোয়ারী অতীতে কথা বললেও এখন সেই দলের নেতার গাড়ি ব্যবহারের ঘটনা সামনে এসেছে। গাড়িটি সমঝোতার মাধ্যমে দেওয়া হয়েছে, নাকি দখল করা হয়েছে—এমন প্রশ্নও তোলেন তিনি।

লংমার্চের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলে রাশেদ খান অভিযোগ করেন, কর্মসূচিটির মূল লক্ষ্য গণহত্যার বিচার নয়; বরং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য একটি রাজনৈতিক ক্ষেত্র তৈরি করা। মিছিলে উসকানিমূলক স্লোগান ও লাঠিসোঁটা বহনের অভিযোগও করেন তিনি।

তবে রাশেদ খানের এসব অভিযোগ অস্বীকার করেছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি এগুলোকে ভিত্তিহীন ও গুজব উল্লেখ করে অভিযোগকারীর তথ্যসূত্র যাচাইয়ের চ্যালেঞ্জ জানান।

এদিকে ‘দ্য ডিসেন্ট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলোচিত প্রাডো গাড়িটির মালিক মনিরুল হক ভূঁইয়া ওরফে তুষার ভূঁইয়া। প্রতিবেদনে বলা হয়, তিনি আওয়ামী লীগের নেতা নন; বরং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদারীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

গাড়িটি কীভাবে নাসির পাটোয়ারীর ব্যবহারে এসেছে এবং লংমার্চ নিয়ে করা অভিযোগের সত্যতা কতটুকু—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com