সংগৃহীত
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর বিষয়ে নিজের মতামত জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন দলের নেতা হলেও নিজের দেশকে সবচেয়ে বড় ফেভারিট মনে করছেন না তিনি।
মেসির মতে, ব্রাজিল এখনো বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার। সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্স ওঠানামা করলেও বড় আসরে ব্রাজিল সবসময়ই ভয়ংকর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, বিশ্বকাপে কয়েকটি দল আর্জেন্টিনার চেয়েও এগিয়ে রয়েছে। তার বিবেচনায় ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডও শিরোপার জোরালো দাবিদার।
তিনি আরও বলেন, বিশ্বকাপে অতীত অর্জনের চেয়ে বর্তমান ফর্ম এবং ধারাবাহিকতাই বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো দলকে আগে থেকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা সম্ভব নয়।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে মেসির ভাষ্য অনুযায়ী, এবারের আসরে প্রতিযোগিতা হবে আরও কঠিন এবং একাধিক দল সমানভাবে শিরোপার দাবিদার।
বিশ্বকাপের পর্দা ওঠার আগে মেসির এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলকে এগিয়ে রাখার মূল্যায়ন বেশ আলোচনার জন্ম দিয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com