ঢাকা, ২৫ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৬ এএম, ০৬ জুন ২০২৬
Digital Solutions Ltd

খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভার শোকপ্রস্তাব ঢাকায় প্রেরণ

প্রকাশিত : ১২:৫৬ এএম, ০৬ জুন ২০২৬

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোকপ্রস্তাবের আনুষ্ঠানিক অনুলিপি ঢাকায় পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় সূত্রে জানা গেছে, গত ২ জুন গৃহীত ওই শোকপ্রস্তাবের কপি বাংলাদেশে পাঠানো হয়। সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি সুমেন্দ্রনাথ দাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বার্তা প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে স্পিকার রথীন্দ্রনাথ বসু বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে শোকপ্রস্তাব উত্থাপন করেন। এ সময় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্পিকার তার বক্তব্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক সংস্কার এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শোকবার্তায় তার জন্ম, শিক্ষা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্ব গ্রহণ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন।

বিধানসভায় উপস্থাপিত শোকপ্রস্তাবে আরও বলা হয়, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সহায়ক ছিল। এছাড়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

স্পিকার রথীন্দ্রনাথ বসু বলেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন পরিচিত ও প্রভাবশালী এক নেতা। তার রাজনৈতিক কর্মকাণ্ড নারী নেতৃত্বের বিকাশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

শোকপ্রস্তাব গৃহীত হওয়ার পর বিধানসভার সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে মরহুমার পরিবারের কাছে শোকবার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে ঢাকাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের সহযোগিতায় শোকবার্তাটি বেগম খালেদা জিয়ার পরিবার ও নিকটাত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com