সংগৃহীত
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরুল কায়েস। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইমরুল কায়েস দেশের আইনশৃঙ্খলা, সামাজিক অস্থিরতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়।
ইমরুল কায়েস আরও বলেন, রাজনৈতিক বিভাজন ও সহিংসতার পরিবেশ থেকে বের হয়ে একটি স্থিতিশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা জরুরি। তিনি সবাইকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ভিন্ন মতও দিয়েছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com