সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা মাত্র দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে শনিবার ভোর পর্যন্ত কাইমা মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল চলাকালে প্রচলিত রীতি অনুযায়ী মাদ্রাসার তহবিল সংগ্রহের জন্য এলাকাবাসী বিভিন্ন সামগ্রী দান করেন।
এ সময় কাইমা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ একটি লাউ দান করেন। পাশাপাশি পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ প্রদান করেন। অন্যান্য দানকৃত সামগ্রীর সঙ্গে শনিবার সকালে এই দুটি লাউ নিলামে তোলা হয়।
নিলামে একাধিক ব্যক্তি অংশ নেন। দীর্ঘ দর হাঁকার পর শেষ পর্যন্ত দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে বিস্ময় ও আগ্রহের সৃষ্টি করে।
মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন, মসজিদ ও মাদ্রাসার প্রতি এলাকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব অত্যন্ত প্রশংসনীয়। তিনি জানান, লাউ দুটি এত দামে বিক্রি হওয়া কেবল অর্থমূল্যের বিষয় নয়; বরং এটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভালোবাসা ও আবেগের প্রতীক।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com