ঢাকার যানজট। ছবি : সংগৃহীত
রাজধানীতে রবিবার (৩ আগস্ট) বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি এবং সমাবেশ ঘিরে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।
এছাড়া বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে। একইসঙ্গে, সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জুলাই জাগরণ’ নামে ৩৬ জুলাই কালচারাল ফেস্ট চলবে।
ডিএমপি জানায়, এসব কর্মসূচির পাশাপাশি রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করা হয়েছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে সোনারগাঁও/বাংলামোটর ক্রসিং হয়ে আসা যানবাহন শাহবাগে না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলাচল করতে বলা হয়েছে।
কাঁটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা যানবাহন কাঁটাবন থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে পলাশী অথবা বামে মোড় নিয়ে সোনারগাঁও রোড হয়ে চলবে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা থেকে আসা যানবাহন মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড বা মনসুর আলী সরণি হয়ে চলবে।
টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে আসা যানবাহন শাহবাগে না গিয়ে আগের পথেই চলাচল করবে।
শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রাস্তা: যানজট এড়াতে এসব এলাকা যথাসম্ভব পরিহারের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি বলেছে, সম্ভাব্য যানজটের কারণে এসব এলাকায় চলাচলকারী ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি বিকল্প রুট ব্যবহারে সহায়তা করতে ট্রাফিক পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com