ঢাকা, ০৭ এপ্রিল, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪০ এএম, ০৭ এপ্রিল ২০২৬
Digital Solutions Ltd

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

প্রকাশিত : ১২:৪০ এএম, ০৭ এপ্রিল ২০২৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীক আটক

নিউজ ডেস্ক :

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তিনি বর্তমানে ডিবির হেফাজতে আছেন।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, তাকে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে—সে সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথম স্পিকার নির্বাচিত হন এবং এরপর ধারাবাহিকভাবে এই দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

তিনি রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ছিলেন। পরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com