ভারতে পালাতে গিয়ে’ আ:লীগের সা: সম্পাদক আজম গ্রেফতার
পাসপোর্ট যাত্রী বেশে’ ভারতে পালাতে গিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী'লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার পাসর্পোট নম্বর-B00073948), পিতাঃ মৃতঃ মইনদ্দিন গ্রামঃ বিনাপানি গার্স স্কুল রোড পোস্টঃ গোপালগঞ্জ সদর থানা, জেলা গোপালগঞ্জ।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গোপালগঞ্জ জেলা আওয়ামী'লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম পাসপোর্ট যাত্রী বেশে ভারতে পালিয়ে যাবে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেয়া হয়। পরবর্তীতে সকাল ১১ টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই এর পরে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,
তার নামে একাধিক মামলা রয়েছে। মামলা নম্বর-৫২, তারিখ ২০/০৯/২০২৪ যাত্রাবাড়ী থানা, মামলার ধারা-৩০২/১১৪/১০৯ পেনাল কোড ১৮৬০ এজাহার নামীয় আসামী। গোপালগঞ্জ সদর থানা মামলা নম্বর-২৪ তারিখ- ১৭/০৯/২০২৪ ধারা- ১৪৭/১৪৮/ ১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আটক আসামী আজমকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com