ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): :
প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২১ মে ২০২৫
Digital Solutions Ltd

দোয়ারাবাজারে একাধিক মামলার আসামী ভূমি খেকু আওয়ামী লীগ নেতা আনু গ্রেপ্তার

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২১ মে ২০২৫

দোয়ারাবাজারে একাধিক মামলার আসামী ভূমি খেকু আওয়ামী লীগ নেতা আনু গ্রেপ্তার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): :

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার ওপর হামলা ও নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক ২টি মামলায় আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

সোমবার (১৯ মে) দিবাগত রাত ৩ টার দিকে ছাতক পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। 

গ্রেপ্তারকৃত আনোয়ার মিয়া আনু দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক।  

 পুলিশ জানায়, গত বছরের ০২ নভেম্বর দোয়ারাবাজারে ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা কালে কয়েকজন ছাত্রলীগ নেতাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরন করে পুলিশ। আনোয়ার ওই মামলার আসামি। এর আগে ০৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার ওপর হামলায় ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এই ইউপি চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়.দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক কাজী আনোয়ার মিয়া আনু সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের একনিষ্ঠ বিশ্বস্ত কর্মী ছিলেন। দোয়ারাবাজার উপজেলায় যেকয়জন  আওয়ামীলীগ নেতা  বিগত হাসিনা সরকারে আমলে প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। তার মধ্যে কাজী আনোয়ার মিয়া আনু অন্যতম। তিনি চেয়ারম্যান থাকাকালীন সাবেক এমপির সেল্টারে দলীয় প্রভাবে সরকারি সকল ধরনের বরাদ্দের বেশিরভাগই যেতো তার পেটে।
এলাকাশ ক্ষমতার প্রভাবে নিরীহ মানুষের জমি দখল থেকে শুরু করে,জমির দালালী,মামলাবাজি, মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে অর্থআদায়সহ  সকল ধরনের অনিয়ম-দুর্নীতির হেড ছিলেন তিনি।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com