জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এ আয়োজন করা হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এমন স্লোগান দেন।
এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছিল। এর মধ্যে ৫৪৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। মোট ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হচ্ছে।
এ ছাড়া বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তাদের কেউ কেউ বিদ্যালয়ের মাঠে সাইকেল চালিয়ে আনন্দ প্রকাশ করে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com