ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:২৮ এএম, ২২ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

কুইন সুলিভানকে চড়, জরিমানার মুখে লিওনেল মেসি

প্রকাশিত : ০১:২৮ এএম, ২২ আগস্ট ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত কুইনকে চড়, মেসিকে জরিমানা করল এমএলএস

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তাঁর ঘাড়ের পেছনে চড় মারার ঘটনায় জরিমানার মুখে পড়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের একপর্যায়ে কুইন সুলিভানের সঙ্গে মেসির কথা কাটাকাটি হয়। এ সময় কুইনের মাথার পেছনে মৃদু চড় দেন মেসি।

ঘটনাটি পর্যালোচনা করে মেসিকে জরিমানা করেছে এমএলএস কর্তৃপক্ষ। তবে জরিমানার অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।

কুইন সুলিভান বাংলাদেশের ফুটবল অঙ্গনে পরিচিত ‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের সদস্য। তাঁর ছোট ভাই কাভান সুলিভানও ওই ম্যাচে আলোচনায় আসেন। ম্যাচের শেষ দিকে মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ায় কাভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়েছিল।

তবে শুক্রবার কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচের আরেক ঘটনায় মায়ামির ইয়ান ফ্রেও জরিমানার শাস্তি পেয়েছেন। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় কুইন সুলিভান পড়ে গেলে ফ্রের সঙ্গে তাঁর জটলা তৈরি হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন কুইন।

কুইন সুলিভানের বড় দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিবারের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের ফুটবল অঙ্গনেও পরিচিত।

এদিকে ম্যাচটি মেসির জন্যও ছিল আবেগঘন ও স্মরণীয়। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচেই প্রথম গোল করেন আর্জেন্টাইন তারকা। পাশাপাশি সতীর্থকে একটি গোলে সহায়তাও করেন তিনি।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com