ঢাকা, ১০ জুন, ২০২৬
মাঈনুল ইসলাম :
প্রকাশিত : ১২:২৫ এএম, ২৭ মে ২০২৬
Digital Solutions Ltd

ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের মুসলমানদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রকাশিত : ১২:২৫ এএম, ২৭ মে ২০২৬

সংগ্রহীত

মাঈনুল ইসলাম :

 আর মাত্র একদিন পর উদ্‌যাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব মানুষের মধ্যে ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা জাগ্রত করে।

বার্তায় তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা কেবল আনন্দ ভাগাভাগির উপলক্ষ নয়; বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগ ও বিশ্বাসের এক অনন্য প্রতীক। হযরত ইব্রাহিম (আ.)-এর অবিচল ঈমান ও কোরবানির আদর্শ মুসলিম উম্মাহকে যুগে যুগে অনুপ্রাণিত করে আসছে বলেও তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, পবিত্র এই দিনে সবাই যেন ত্যাগের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করে এবং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবার কোরবানি ও ইবাদত কবুল হয় এবং বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা কামনা করে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com