ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬
মোঃ জাহিদ হাসান মেহেরপুর প্রতিনিধি :
প্রকাশিত : ০১:৫৫ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

প্রকাশিত : ০১:৫৫ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫

মোঃ জাহিদ হাসান পাঠানো ছবি

মোঃ জাহিদ হাসান মেহেরপুর প্রতিনিধি :

আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাৎসরিক প্রীতিভোজ ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুজিবনগর উপজেলার অনন্যা পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নতুন জার্সি উন্মোচন করা হয়। জার্সির স্পন্সর হিসেবে সহযোগিতা করেন দোয়েল।এ উপলক্ষে সংগঠনের নতুন কমিটিও ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মুস্তাক আহমেদ মিলন, সাধারণ সম্পাদক হিসেবে আবু সাঈদ শুভ ।পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ চূড়ান্ত করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, আমঝুপি শিশু কিশোর সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, খেলাধুলাসহ সমাজের প্রায় সকল ইতিবাচক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী সংগঠন সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি প্রীতিভোজের মধ্য দিয়ে শেষ হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com