ঢাকা, ০১ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৩ এএম, ০১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

কুষ্টিয়ায় শিক্ষকের মন্তব্য ঘিরে উত্তেজনা, প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

প্রকাশিত : ০২:৪৩ এএম, ০১ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষকের মন্তব্য ঘিরে উত্তেজনার পর তাকে ছেড়ে দেয় পুলিশ।

নিউজ ডেস্ক :

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুলশিক্ষকের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করলে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশ ওই শিক্ষককে থানার হেফাজত থেকে ছেড়ে দিয়ে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকতেই পারে। প্রত্যেক ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত রয়েছে। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।

তিনি আরও বলেন, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান গণতন্ত্রের অন্যতম শক্তি। ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com