ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৩:২৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে চীনা প্রতিষ্ঠানের স্যাটেলাইট ছবি সরবরাহের দাবি

প্রকাশিত : ০৩:২৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক :

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী হামলার আগে ইরানকে চীনের একটি প্রতিষ্ঠান উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল বলে দাবি করা হয়েছে। এসব ছবি ব্যবহার করে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল ইরান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ইরান ওই ঘাঁটির বিস্তারিত স্যাটেলাইট ছবি সংগ্রহ করে। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। একই সঙ্গে এ ঘটনায় চীন সরকার সরাসরি জড়িত ছিল—এমন অভিযোগও তারা করেননি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে চীন এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছে।

এর আগে গত মে মাসে ইরানকে সামরিক কাজে ব্যবহারযোগ্য উচ্চমানের স্যাটেলাইট ছবি সরবরাহে সহায়তার অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে সামরিক কাজে ব্যবহার করা সম্ভব এমন স্যাটেলাইট ছবি পৌঁছাতে সহায়তা করেছে।

নতুন প্রতিবেদনে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতিতে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য ব্যবহারের বিষয়টি উঠে এলেও, এতে চীন সরকারের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com