ঢাকা, ১৭ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:২৮ এএম, ০৪ জুন ২০২৬
Digital Solutions Ltd

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

প্রকাশিত : ০৯:২৮ এএম, ০৪ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় রবিউল ইসলাম নয়নের অনুসারী ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই ছাত্রদল ও যুবদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন রবিউল ইসলাম নয়ন। তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ধীরে ধীরে দলের একজন পরিচিত সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে তিনি মামলা, গ্রেপ্তার এবং নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেন।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়াকে তার রাজনৈতিক ও সাংগঠনিক পথচলার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা। তারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com