ঢাকা, ১০ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৭ এএম, ০৪ জুন ২০২৬
Digital Solutions Ltd

দিল্লির অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি জামায়াতের শোক, সহায়তার আহ্বান

প্রকাশিত : ১২:৫৭ এএম, ০৪ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ভারতের রাজধানী নয়া দিল্লিতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোকবার্তা প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে সংঘটিত অগ্নিকাণ্ডে বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিকসহ বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার খবর অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গোলাম পরওয়ার উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে একাধিক বিদেশি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিও আছেন। এছাড়া আহতদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

তিনি ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবিও জানান তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, ভারতে হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনা, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com